মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মিডিয়া ব্যক্তিত্ব সোহেল মাসুদের যুক্তরাজ্যে ডক্টরেট ডিগ্রি অর্জন।

  • আপডেট সময় রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ৬.৫৭ এএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ যুক্তরাজ্যের বিখ্যাত বিশ্ববিদ্যালয় “ইউনিভার্সিটি অফ দ্যা ওয়েস্ট অফ স্কটল্যান্ড” থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব সোহেল মাদুদ। তিনি একাধারে একজন গীতিকবি, গবেষক এবং প্রযোজক। দেশের অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেইন মিউজিক’ এর কর্ণধার তিনি। অত্যন্ত সম্মানজনক এই ডক্টরেট ডিগ্রি পাওয়ায় উচ্ছ্বসিত সোহেল মাসুদ জানান, উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে বাধাসমূহ দূর করে কিভাবে একজন সফল উদ্যোক্তা তৈরি করা যায়, এটাই ছিল তাঁর গবেষণার বিষয়বস্তু।

সোহেল মাসুদ নরসিংদী জেলার, মাধবদী থানার অন্তর্গত আমদিয়া ইউনিয়নের, পাকুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা আলহাজ্ব মিজানুর রহমান ও মাতা রুবিনা বেগমের বড় ছেলে সোহেল মাসুদ বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাজ্য বসবাস করছেন।
উল্লেখ্য যে, সোহেল মাসুদ’র লেখা একক একটি কাব্যগ্রন্থ “তবুও স্বপ্ন কুঁড়াই” ও আরেকটি যৌথ কাব্যগ্রন্থ ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। এছাড়াও তার লেখা ১২০ টিরও অধিক গান ইতিমধ্যেই বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এবং আরও ৫০ টি গান রিলিজের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশের প্রখ্যাত ও স্বনামধন্য অনেক সঙ্গিতশিল্পী সোহেল মাসুদের লেখা গান গেয়েছেন। যে গানগুলোর মধ্যে জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর কন্ঠে মিছে মায়া, সালমার কন্ঠে কালারে, শফি মন্ডলের কন্ঠে মানুষ নামের মানুষ, এফ এ সুমনের কন্ঠে মন পাখি গান অন্যতম। এছাড়াও বর্তমান সময়ের আলোচিত গান ‘আজকে মরলে কালকে দুইদিন’ গানটির রচয়িতাও সোহেল মাসুদ, যেটা শিল্পী রাজু মন্ডল গেয়েছেন।
নিজের এই প্রাপ্তি প্রসঙ্গে সোহেল মাসুদ বললেন, আমি দেশ এবং মানুষের কল্যাণে কাজ করতে চাই। সকল শুভাকাঙ্ক্ষী সহ দেশের সকলের দোয়া প্রার্থী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com