মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পৃথিবীর মায়া ত্যাগ করলেন সাংবাদিক দিলীপ কুমার দাসের মাতা।

  • আপডেট সময় শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ১০.১৩ এএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (২৫ আগষ্ট /২০২২) বিকেল সাড়ে ৩ টার সময় পৌর শহরের কালীপুর মধ্যম তরফ বাসায় লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। পরলোকগমন কালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই পুত্র এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকনের) প্রতিষ্ঠাতা শ্রীল শুভ স্বামী গুরু মহারাজের নিকট থেকে দীক্ষা গ্রহন করেন। গৌরীপুরে শ্রীশ্রী গোপিনাথ জিও মন্দিরের সকল ধর্মীয় আচার অনুষ্ঠানে তিনি উপস্থিত থেকে ভক্ত হৃদয় জয়সহ নিষ্কাম হরিকথা শ্রবণ করে গেছেন। তিনি ছিলেন স্বর্গীয় রামচড়ন দাসের স্ত্রী ও সাংবাদিক দিলীপ কুমার দাসের গর্ভ ধারিনী মাতৃদেবী। গত জুলাই মাসে শারিরীক অসুস্থতা দেখা দিলে তাঁর জোষ্ঠ পুত্র দিলীপ কুমার দাস ময়মনসিংহ জেলার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে লিভার টিউমারের আল্টাসনোগ্রামসহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করান এবং রিপোর্ট দেওয়ার পর লিভার টিউমার আছে বলে জানতে পারেন। পরে লিভার টিউমারের ব্যয়বহুল চিকিৎসা করানো তার সাধ্যের বাহিরে বলে ঢাকা হোমিও মেডিকেল কলেজের প্রফেসর ডাঃ জামাল উদ্দিনের নিকট সেই বিষয়ে চিকিৎসা করানো শুরু করেন। প্রায় ১০ দিন ঐষধ সেবনের করানোর পর তাঁর মাতার শারিরীক দুর্বলতা আরো বেড়ে যায়

চলতি মাসের ২০ তারিখ শরীরে জন্ডিসের ভাব দেখা দেয় এইদিন থেকে তিনি একেবারেই খাদ্য গ্রহন বন্ধ করেদেন। এভাবেই তিমি গতকাল ২৫ আগষ্ট বিকেলে পরলোকে গমন করেন। তার পরলোক গমনে ইসকন, গৌরীপুর উপজেলা পরম বৈষ্ণব বৃন্দ ও বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি দিলিপ রবিদাস সমবেমাসহ তার পরিবার বর্গের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com