মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারে নিষেধাজ্ঞা দিল পাকিস্তানের আদালত

  • আপডেট সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ২.৪৯ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারির বিরুদ্ধে দেশটির একটি আদালতের দেওয়া সুরক্ষা, বৃহস্পতিবার এই মাসের শেষ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এ কথা জানিয়েছেন কর্মকর্তারা। এর আগে পুলিশ দেশটির এই জনপ্রিয় বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ দায়ের করে।

আদালত ইমরান খানকে ১ সেপ্টেম্বর পর্যন্ত গ্রেফতারির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করেছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, গত সপ্তাহান্তে দেওয়া এক ভাষণে তিনি পুলিশ কর্মকর্তা ও এক নারী বিচারককে হুমকি দিয়েছেন। আদালতের এমন নির্দেশনার আগে আশঙ্কা করা হচ্ছিল যে, খানের সমর্থক ও পুলিশের মধ্যে সহিংস সংঘর্ষ হতে পারে। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খান বিশাল আকারের জনসমাবেশের আয়োজন করে আসছেন এবং নতুন নির্বাচনের দাবি করছেন। তবে, দেশটির সরকার বলছে যে, নির্ধাুরিত সময় অনুযায়ী আগামী বছরই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার আদালতের বাইরে , ইমরান খান সাংবাদিকদের বলেন যে, তিনি কখনোই কাউকে হুমকি দেননি।

ইমরান খান বলেন যে, তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার তার ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে ভয় পাচ্ছে।

শরীফের সরকার সম্পর্কে খান বলেন, “আপনারা পাকিস্তানকে নিয়ে তামাশা করছেন।

এর পর, ইমরান খান অপর একটি আদালতে হাজিরা দেন। সেখানে তার বিরুদ্ধে এই সপ্তাহে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়, যাতে অভিযোগ করা হয়েছে যে তিনি নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানী ইসলামাবাদে সমাবেশের আয়োজন করেছেন। ঐ মামলাতেও তাকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত গ্রেফতার হওয়া থেকে সুরক্ষা দেওয়া হয়েছে।

ঐ সময় খানের শত শত সমর্থক আদালত ভবনের বাইরে জড়ো হন। তারা শরীফের সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। প্রতিবাদকারীরা বলেন যে, শরীফের সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন খান। আদালত থেকে বের হওয়ার পর ইসলামাবাদের উপকন্ঠে অবস্থিত নিজ বাসভবনের উদ্দেশে রওনা দেন ইমরান খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com