বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

উত্তরা থেকে ইয়াবাসহ ২জন গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ২.২৬ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

উত্তরা এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ মুসা ও মোছাঃ রোজিনা আক্তার। এসময় তাদের হেফাজত থেকে ১০০০০ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু, ‍বিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার (২৫ আগস্ট ২০২২) বিকাল ১৬:০৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার ০৬ নং সেক্টর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উদ্ধারকৃত ইয়াবাসহ মুসা ও রোজিনা আক্তারকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে পুলিশের এ কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতরা অভিনব কায়দায় সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com