মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বুড়ামজুমদার ধোপা বাড়ি পুল পরিদর্শন করেন বেতাগী নির্বাহী অফিসার

  • আপডেট সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ১.৫৪ এএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার ইউনিয়নে একটি পুল দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ হয়ে বেহাল অবস্থায় পড়ে আছে। যার কারনে চলাচলে জনসাধারনের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

ঐ ইউনিয়নের ধোপা বাড়ি বাজার সংলগ্ন কাউনিয়া খালের উপার এ জনগুরুত্বপূর্ণ পুলটি কয়েকবছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। পুলটি অবকাঠামোগত অবস্থা খুবই নাজুক। পুলের উপর থাকা পিলার নেই । খাম্বা সহ অন্যান্য লৌহ সামগ্রী খুলে খুলে পড়ছে। চুরি হয়ে গেছে অনেক মালামাল।

পুলটি দিয়ে প্রতিদিন শত শত লোক যাতায়াত করে। এর মধ্যে রয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী। রয়েছে বৃদ্ধ পুরুষ,নারী ও শিশু। স্থানীয় লোকজন পুলটির একপাশে কোনমতে তক্তা লাগিয়ে চলাচলের ব্যবস্থা সচল রাখতে চেষ্টা করছে। ঝুঁকি নিয়ে এলাকার লোকজনকে প্রতিদিন চলাচল করতে হয়। স্কুলগামী শিশুদের কোলে নিয়ে পারাপার করাতে হয়।

ঐ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাদল চক্রবর্তী ও ওয়াড আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক মাসুদ শেখ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পুল নির্মাণের জন্য দরখাস্ত করেন।

আজ বুধবার ২৪/০৮/২০২২ইং সকাল ১১ টার সময় পুল পরিদর্শনে আসেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন।

এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের স্বনামধন্য ব্যক্তি মিরাজ খান উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য বাদল চক্রবর্তী, ওয়ার্ড আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক মাসুদ শেখ, ১০৭ নং দক্ষিণ বুড়ামজুমদার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক দিলীপ কুমার, এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন পরিদর্শনের পরে দ্রুত পুল নির্মাণের জন্য আশ্বাস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com