মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ঠাকুরগাঁও আখানগর রেল-স্টেশন রয়েছে তবে ট্রেন থামে কিন্তু নেই কোন টিকিট মাস্টার।

  • আপডেট সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ১.৪৫ এএম
  • ৩৪৬ বার পড়া হয়েছে

আল-মনসুর,রুহিয়া(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর স্টেশনে ট্রেন থামলেও স্টেশনটিতে গত ৫ বছর ধরে নেই কোন কর্মকর্তা ও কর্মচারি। যার ফলে স্টেশন জুড়ে তৈরি হয়েছে নানান সমস্যা। অপরদিকে ট্রেন কখন আসবে, কোথায় আছে জানতেও পারেন না যাত্রীরা। এবং কি বন্ধ রয়েছে টিকিট বিক্রি ও মালামাল বুকিং। এতে ভোগান্তির শিকার হচ্ছে দিনাজপুর, রংপুর ও ঢাকাসহ বিভিন্ন স্থানের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীসহ চিকিৎসা সেবা গ্রহীতা সাধারণ মানুষ।

জানাগেছে, আখানগর স্টেশনের উপর দিয়ে ঠাকুরগাঁও-পঞ্চগড় রুটে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস,দ্রুতযান, একতা,দোলনচাঁপা ও বাংলাবান্ধা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন চলাচল করে। যার মাঝে কাঞ্চন ট্রেনটি এই স্টেশনে থামলেও যাত্রীরা উঠতে পারছেনা। কারণ, বিনা টিকিটে ট্রেনে উঠার পর টিটিদের দিতে হয় বাড়তি টাকা। অনেক সময় টাকা দিয়েও হয়রানির শিকার হতে হয় যাত্রীদের।

আখানগরের ফজলে রাব্বি ও তৈমুর ইসলাম জানান, সেই ছোট কাল থেকে দেখে আসছি পঞ্চগড়-পার্বতীপুর রুটের সকল ট্রেন এই স্টেশনে থামতো। এলাকার মানুষের দিনাজপুর ও পার্বতীপুর যাতায়াত করতো ট্রেনের মধ্যে। ট্রেন আসার পূর্ব মুহূর্তে লোকজন আর বিভিন্ন মালামালে ভোরে যেতো স্টেশনের প্লাটফর্ম। কিন্তু বর্তমানে ট্রেন থামলেও নেই স্টেশন মাস্টার।

স্থানীয় দুলাল ও রুবেল খান বলেন,দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় আধুনিকায়ন করা হয়েছে। তারই সুবাদে ইতিমধ্যে আখানগর স্টেশনে নতুন প্লাটফর্ম ও ঘর নির্মাণ করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় লক্ষ লক্ষ টাকা খরচ কি লাভ। যদি স্টেশন মাস্টারেই না থাকে! অপরদিকে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে স্টেশনের বিভিন্ন আসবাবপত্র ও যন্ত্রপাতি নষ্টের পথে। তাই এই রেল-স্টেশনকে টিকিয়ে রাখতে দ্রুত লোকবল নিয়োগের দাবি জানাচ্ছি।

লালমনিরহাটের(ডি সি ও) আব্দুল্লাহ আল মামুন জানান, লোকবল সংকটের জন্য লালমাটিয়ার ডিভিশনের আওতায় আনুমানিক প্রায় ২০টি রেল স্টেশনে লোকবল সংকট রয়েছে। তবে আশা করা যায় আগামী একবছরের মাঝে সংকট কাটিয়ে সকল স্টেশনের কার্যক্রম পুরপুরি চালু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com