মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

থাইল্যান্ডের সমুদ্রের ঢেউয়ে ভেসে এলো এক মেয়ের লাশ, তদন্তে গিয়ে যা দেখল কোনও দিন ভুলবে না পুলিশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ১১.২৭ এএম
  • ২০৯ বার পড়া হয়েছে

যত দিন যাচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে অপরাধের ঘটনা। ছোটখাটো বিষয়েও আজকাল মানুষ এতটাই সহিষ্ণু হয়ে পড়েছে কারও প্রাণ নিতেও দ্বিধা করে না। অন্য দিকে, সমান তালে বাড়ছে ছিনতাই, ধর্ষণ থেকে শুরু করে নানা রকমের অপরাধমূলক ঘটনা।

সম্প্রতি থাইল্যান্ডের বিখ্যাত সমুদ্র সৈকতে একটি মৃতদেহ উদ্ধারের খবরে আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকের ধারণা, বোধহয় সেখানে বেড়াতে আসা কোনও মেয়ে পর্যটকের লাশ তীরে ভেসে এসেছে। কিন্তু পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করতেই দেখা যায় প্রকৃতপক্ষে বাস্তব ঘটনা একেবারেই আলাদা।

প্রাপ্ত তথ্য মতে, কিছুদিন আগে ব্যাং সাইন বিচে হেঁটে যাওয়া মানুষজন হঠাৎই সমুদ্রের তীরে একটি মেয়ের লাশ পড়ে থাকতে দেখেন। স্বাভাবিক ভাবেই উপস্থিত অনেকেই ঘটনার আকস্মিকতায় ভয় পেয়ে যান। সঙ্গে সঙ্গে পুলিশকে খবরও দেওয়া হয়। হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশও সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায়। কিন্তু সেখানে পৌঁছনোর পর পুলিশের সামনে অন্য এক ছবি ধরা পড়ে।

 

মৃতদেহটিকে তুলে আনতে গিয়ে দেখে যে, এর চেহারা বা শরীরের গঠন কিছুটা আলাদা। পুলিশ জানিয়েছে যে, আসল মৃতদেহ সাধারণত এই সময় ফুলে যায় এবং গায়ের রঙ বেগুনি হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে তেমন কিছু ঘটেনি। পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত করলে দেখা যায়, এটি মৃতদেহ নয়, সিলিকনের তৈরি একটি পুতুল। সিলিকনের তৈরি হওয়ায় এটিকে হুবহু মানুষের মতো লাগছিল। এই কারণেই স্থানীয়রা এতটা বিভ্রান্ত হয়ে পড়েছিলেন।যে দেহটি দেখে সবাই মৃতদেহ ভেবে আতঙ্কিত হয়ে পড়েন সেটি কোন লাশ নয়। অনুসন্ধানে জানা গিয়েছে, এটি আসলে একটি প্লাস্টিকের টয়।

ঘটনার বিবরণ দিতে গিয়ে পুলিশ জানায়, ১৮ অগাস্ট সকালে সৈকতের পাশে একটি লাশ পড়ে আছে বলে ফোন পায় তারা। মৃতদেহের শরীরে কোনও কাপড় ছিল না। পুলিশ সেখানে পৌঁছে দেখে, মেয়েটির শরীরে কোনও কাপড় নেই। পিছন থেকে দেখে মনে হচ্ছিল যেন কোনও সুন্দরী মহিলার দেহ। কিন্তু কাছে গিয়ে দেখার পর বোঝা যায়, এটি কোনও নারীর দেহ নয়, বরং এটি একটি সিলিকন দিয়ে তৈরি পুতুল। এর পর পুলিশ সেই স্থান থেকে ভিড় করে থাকা লোকজনদের সরিয়ে দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com