মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ১০.৪৯ এএম
  • ২০১ বার পড়া হয়েছে

মঙ্গলবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বাহিনী “ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সাথে সম্পৃক্ত গোষ্ঠীগুলোর ব্যবহৃত অবকাঠামো স্থাপনাগুলোকে লক্ষ্য করে” বিমান হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড কমিউনিকেশন ডিরেক্টর কর্নেল জো বুচিনো এক বিবৃতিতে জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেন দেইর এল-জোরে হামলার অনুমোদন দিয়েছেন। এই পদক্ষেপগুলোর উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের কর্মীদেরকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর আক্রমণ থেকে রক্ষা করা।

বুচিনো বলেছেন, “আজকের হামলা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বাঁচানো এবং রক্ষা করার জন্য প্রয়োজনীয় ছিল। যুক্তরাষ্ট্র বুঝেশুনে এবং হিসেব করে এই পদক্ষেপ নিয়েছিল যাতে ক্ষতিবৃদ্ধির ঝুঁকি সীমিত করা যায় এবং হতাহতের ঝুঁকি কমানো যায়।”

বিবৃতিতে পূর্ব সিরিয়ায় ১৫ আগস্টে সংঘটিত একটি হামলার কথা উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, ওই হামলায় একটি ড্রোন যুক্তরাষ্ট্রের সেনা এবং যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার বিরোধী যোদ্ধাদের দ্বারা পরিচালিত একটি প্রাঙ্গনে আঘাত করেছে।

এ প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স থেকে নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com