মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বেতাগীতে চা শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে ধ্রুবতারার মানববন্ধন

  • আপডেট সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ১২.৩২ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বরগুনার বেতাগীতে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধন করেছেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বেতাগী উপজেলা শাখা।

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন তারা।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মানববন্ধন শেষ হয়। এতে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক হোসেন আলী সিপাহী’র সঞ্চালনায় বক্তব্য দেন, বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য হুমায়ূন কবির হিরু, ধ্রুবতারার সদস্য সিরাতুল হক ও রাব্বি মাহমুদ । সমাবেশের সভাপতিত্ব করেন মারুফ সিকদার।

সাবেক সংসদ সদস্য হুমায়ূন কবির হিরু বলেন, ‘ দেশ এতটা উন্নয়ন হলেও আজ শ্রমিকদের দাবি নিয়ে রাস্তায় নামতে হয়।এর চেয়ে লজ্জার কিছু নেই। দ্রুত তাদের বেতন বৃদ্ধি করার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি”

ধ্রুবতারার সাধারণ সম্পাদক হোসেন আলী সিপাহী বলেন, ” যে দেশের শ্রমিকদের চা পাতার ভর্তা দিয়ে মুড়ি খেয়ে বাচতে হয় সেই দেশ কীভাবে খাদ্যে সয়ংসম্পুর্ণ হয়? মন্ত্রীরা বলছেন দেশে গরীব নেই, আজ তাহলে শ্রমিকদের কেন রাস্তায় নামতে হয়? অতি দ্রুত বেতন বৃদ্ধি করতে হবে অন্যথায় কঠোর আন্দোলনে নামবো।”

ধ্রুবতারার সদস্য রাব্বি মাহমুদ বলেন “একটি দেশের খুটি হলো শ্রমিক। শ্রমিক বিহীন কোন রাষ্ট্র মাথা উঁচু করে দাড়াতে পারে না। তাদের দৈনিক বেতন তা অতি নগন্য, আশ্বাস নয় বাস্তবায়ন চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com