মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া শুরু করেছে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৭.১৪ পিএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছে, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায়, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সোমবার সাম্প্রতিক বছরগুলোর মধ্যে তাদের সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া শুরু করেছে।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার এই যৌথ মহড়া দুই সপ্তাহ ধরে চলবে। এ মহড়ায়, দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামোতে উত্তর কোরিয়ার আক্রমণের প্রতিক্রিয়াসহ বিভিন্ন পরিস্থিতির অনুকরণে মাঠ পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচি অন্তর্ভুক্ত থাকবে।

উত্তর কোরিয়াকে আলোচনার টেবিলে আকর্ষণ করার প্রচেষ্টার অংশ হিসেবে এবং করোনা ভাইরাস মহামারীজনিত কারণে মিত্র দেশ দুটি ২০১৭ সাল থেকে মহড়ার দিনক্ষণ পেছাতে থাকে অথবা স্থগিত রাখে।

তবে, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া বলেছে যে, তাদের মহড়াগুলো প্রতিরক্ষামূলক। উত্তর কোরিয়া একে আক্রমণ করার প্রস্তুতি হিসেবে চিত্রিত করে এবং প্রায়শই তাদের নিজস্ব অস্ত্র প্রদর্শন এবং অন্যান্য হুমকি দেয়ার উপলক্ষ হিসেবে ব্যবহার করে।

এই বছর উত্তর কোরিয়া ৩০টিরও বেশি উৎক্ষেপণ চালিয়েছে; এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু করে উদ্ভাবিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো। অন্যান্য পরীক্ষায় যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে স্বল্প-পাল্লার অস্ত্র ব্যবহার করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারাও বলেছেন, উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে সপ্তম পারমাণবিক পরীক্ষা চালাতে পারে। আর তা করলে,কোরীয় উপদ্বীপে নাটকীয়ভাবে উত্তেজনা বাড়বে। ২০১৭ সালের পর থেকে উত্তর কোরিয়া আর কোনো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়নি।

দক্ষিণ কোরিয়ার নিজস্ব পারমাণবিক অস্ত্র নেই, তবে সুরক্ষার জন্য দেশটি যুক্তরাষ্ট্রের পারমাণবিক ছাতার” ওপর নির্ভর করে। দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় সাড়ে ২৮ হাজার সেনা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com