মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

দেশে সরকারি অফিস চলবে সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৯.০৭ এএম
  • ২০৬ বার পড়া হয়েছে

দেশের বিদ্যুৎ সাশ্রয়ে সকল সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের নতুন সূচী নির্ধারণ করেছে সরকার। নতুন সূচী অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে অফিসের কার্যক্রম। একই সাথে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকগুলোর কার্যক্রম চলবে।

সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন। মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয়ের কনফারেন্স রুম থেকে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, “বুধবার থেকে অফিসের নতুন সময়সূচী কার্যকর হবে। পাশাপাশি সকল শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে ‍দু’দিন বন্ধ থাকবে। শিক্ষামন্ত্রী এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করবেন।”

মন্ত্রিপরিষদ বৈঠকে প্রত্যন্ত অঞ্চলে কৃষি ক্ষেতে সেচের জন্য ১০-১৫ দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com