মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সোমালিয়ার মোগাদিশুতে হোটেলে হামলায় ১০ জন নিহত

  • আপডেট সময় রবিবার, ২১ আগস্ট, ২০২২, ১২.০২ এএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে এক হোটেলে চালানো হামলায় অন্তত ১০ জন নিহত এবং এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা ভিওএ’র সোমালি সার্ভিসকে বলেন যে, কেএম৪ জংশনে অবস্থিত হায়াত হোটেলের কাছে শুক্রবার সন্ধ্যায় তারা দুইটি বা তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পান।

রয়টার্সকে এক পুলিশ কর্মকর্তা জানান যে, একটি গাড়িবোমা হোটেলের কাছে আঘাত হানে, এবং অপর একটি হোটেলের গেটে আঘাত হানে।

দ্য অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে যে, পুলিশ হামলাকারীদেরকে হোটেল থেকে বের করে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছিল এবং শনিবার দিনের শুরু পর্যন্তও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল।

ইসলামি জঙ্গীগোষ্ঠী আল-শাবাব বিস্ফোরণের দায় স্বীকার করেছে। গোষ্ঠীটির ওয়েবসাইটে থাকা এক বিবৃতিতে বলা হয়, “আমাদের যোদ্ধারা হোটেলটি দখল করে নেয় এবং বর্তমানে ভেতরে লড়াই করছে। হোটেলে থাকা সরকারি কর্মকর্তা এখন আমাদের লক্ষ্যবস্তু।”

গোষ্ঠীটি প্রায় ১৫ বছর ধরে সোমালিয়ায় বিদ্রোহ চালিয়ে যাচ্ছে। তারা প্রায়ই মোগাদিশুতে ক্যাফে ও হায়াতের মত হোটেলগুলোকে লক্ষ্যবস্তু বানায়, যেগুলোকে রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা পৃষ্ঠপোষকতা করেন।

এরই মধ্যে, নিরাপত্তা সূত্রগুলো ভিওএ-কে জানায় যে, রাজধানীর অপর স্থানে চালানো এক মর্টার হামলায় চার ব্যক্তি নিহত হয়েছেন এবং আনুমানিক ১০ জন আহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com