মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ইউক্রেনের বাহিনীকে আরও গতিশীল করতে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় শনিবার, ২০ আগস্ট, ২০২২, ১১.৫৯ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

আক্রমণকারী রুশ বাহিনীকে “অন্তঃসারশূণ্য” করে ফেলা ও ভূখণ্ড পুনর্দখলের ইউক্রেনের সামরিক বাহিনীর প্রচেষ্টাটিতে শীঘ্রই নতুন গতিসঞ্চার হবে। তাদের জন্য যুক্তরাষ্ট্র ৭৭ কোটি ৫০ লক্ষ ডলারের এক নতুন নিরাপত্তা সহায়তা প্যাকেজের খবর জানিয়েছে।

পেন্টাগন শুক্রবার নিশ্চিত করেছে যে তারা নতুন এই প্যাকেজটি প্রস্তুত করছে। গত এক বছরে এটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ১৯তম এমন সহায়তা প্যাকেজ। এই প্যাকেজে রয়েছে ইউক্রেনের কাছে থাকা ১৬টি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস বা হাইমার্স এর জন্য নতুন গোলাবারুদ, সাঁজোয়া বিধ্বংসী ব্যবস্থা ও তৎসংশ্লিষ্ট গোলা, রাডার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং মাইন অপসারণের সক্ষমতা।

এক ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা সংবাদকর্মীদের বলেন, “এগুলো এমন সক্ষমতা যেগুলো ইউক্রেনের গতিশীলতা বৃদ্ধি করছে, যখন কিনা তারা বিশেষ করে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের এই অত্যন্ত চ্যালেঞ্জিং পরিবেশের সম্মুখীন রয়েছে।” পেন্টাগনের প্রবর্তিত মূলনীতি মেনে ঐ কর্মকর্তা পরিচয় গোপন রাখার শর্তে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “এটি ইউক্রেনের যা দরকার, যখন দরকার, তাই সরবরাহ করার আমাদের প্রথাটিই অব্যাহত রাখছে। এটিই শেষ না।”

সর্বসাম্প্রতিক এই প্যাকেজের কেন্দ্রে রয়েছে ইউক্রেনের হাইমার্স এর জন্য আরও নিখুঁত গোলাবারুদ, যেগুলো গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম (জিএমএলআরএস) হিসেবে পরিচিত। এগুলো ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছুতে পারে।

এছাড়াও এই প্যাকেজে রয়েছে ১৬টি ১০৫ মিলিমিটার হাওইটজার, ৩৬,০০০টি ১০৫ মিলিমিটার হাওইটাজার এর গোলা, ইউক্রেনের বাহিনীকে নজরদারি ও লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তা করতে ১৫টি স্ক্যানঈগল ড্রোন, এবং “রুশ রাডার খুঁজে বের করে তা ধ্বংস করতে” ইউক্রেনের জঙ্গিবিমানগুলোর ব্যবহারের জন্য হাই-স্পিড অ্যান্টি রেডিয়েশন মিসাইল (হার্ম বা এইচএআরএম)।

নতুন এই প্যাকেজের আরেকটি অংশ হল ইউক্রেনের সাঁজোয়া-বিরোধী সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করা। এর জন্য প্যাকেজটিতে রয়েছে ১,০০০টি টিউব-উৎক্ষেপিত, অপটিক্যালি ট্র্যাকড, ওয়্যারলেস গাইডেড ক্ষেপণাস্ত্র, যেগুলো টো (টিওডব্লিউ) ক্ষেপণাস্ত্র হিসেবে পরিচিত। এছাড়াও ১,০০০টি জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র এবং সাঁজোয়া বিধ্বংসী রাইফেলের গুলিও রয়েছে এই প্যাকেজে।

ঐ কর্মকর্তা জানান যে, এর বাইরেও যুক্তরাষ্ট্র আরও ৫০টি হামভি এবং মাইন অপসারণের যন্ত্রপাতি ও ব্যবস্থা সরবরাহ করবে। এর মধ্যে রয়েছে ৪০টি ম্যাক্সপ্রো ক্ষেপনাস্ত্র প্রতিরোধক অ্যামবুশ প্রোটেকটেড যান, যেগুলো এমআরএপি হিসেবে পরিচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com