মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে ১ জনের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ৯.০০ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আগের দিন এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ সময়ে সংক্রমণ কমেছে ১ দশমিক ০২ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। শুক্রবার করোনায় শনাক্তের হার ছিল ৪ দশমিক ৫৪ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৫২ শতাংশে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ১৭৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৯ হাজার ৬০৪ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৮২৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৭০ জন। আগের দিন ৪ হাজার ৬৬৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২১২ জন।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৮৩৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৮ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১৭ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৫৮১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১০১ জন। শনাক্তের হার ২ দশমিক ৮২ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪০ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com