বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে স্কাউটসদের দীক্ষা গ্রহন।

  • আপডেট সময় সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৩.৩৫ এএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের গৌরীপুর চন্দপাড়া মুক্ত স্কাউট গ্র“পের আয়োজনে দীক্ষা গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সিংজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শুক্রবার বিকালে অনুষ্ঠিত এ দীক্ষা অনুষ্ঠানে ৩৭ জন কাব ১০ জন স্কাউট ও ১১ জন রোভার দীক্ষা গ্রহণ করে। গ্র“প সভাপতি ও ময়মনসিংহ জেলা রোভার স্কাউটস কমিশনার প্রফেসর শাহ মোঃ জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি প্রফেসর লুৎফর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা রোভারের সম্পাদক একেএম সামছুজ্জামান। চন্দপাড়া মুক্ত স্কাউটস গ্র“পের প্রতিষ্ঠাতা উড ব্যাজার বিদ্যুৎ কুমার নন্দীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা রোভারের ট্রেজেরার সাইফুল ইসলাম, গৌরীপুর উপজেলা স্কাউট লিডার একেএম সাইফুল হক, উপজেলা কাব লিডার নয়ন কুমার দাস, গ্র“পের উডব্যাজার এ এফএম এনামুল হল মামুন, জন্মজয় কুমার দাস, মানিক মিয়া, ইমাম হোসেন, ইউনিট লিডার লিয়া আফরোজ, বাদশা প্রমুখ।

দীক্ষা শেষে ৪ জন মেধাবী স্কাউট তৃবা, রাব্বি, শাপলা, তাহসিন, প্রতিভা অন্বেষনে বিজয়ী পূজা ও ৬ জন শ্রেষ্ঠ কাব, স্কাউট, রোভার জিসান, বর্ণ, মীম, পার্থ, পূজা, তানভীরকে পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি প্রফেসর লুৎফর রহমানকে অনুষ্ঠানের সভাপতি গ্র“পের স্কার্ফ পড়িয়ে সহ-সভাপতি হিসেবে চন্দপাড়া মুক্ত স্কাউট গ্র“পে বরণ করে নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com