বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির মোংলা বন্দর হবে দেশের সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাবে পরিণত হবে : প্রধানমন্ত্রী ২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো মানিকগঞ্জের সিংগাইরে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দুই বাংলাদেশির জয় একনেক সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি থাকছে ২০২৭ সালে পবিত্র মক্কা ও মদিনায় কোনো হামলা চালানো হবে না : রাষ্ট্রদূত ডা. জলিল রহিমি জাহানাবাদী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫.৫৫ পিএম
  • ২৮ বার পড়া হয়েছে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের এই স্মারক ডাকটিকেট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।

একইসাথে ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও অবমুক্ত করেন তিনি।

আজ বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে আনুষ্ঠানিকভাবে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন এবং বিশেষ সিলমোহর ব্যবহার করে তা অবমুক্ত করেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানিয়েছেন।

তিনি জানান, ‘ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকেট ও  একটি উদ্বোধনী খাম উন্মোচন করেন। বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রকাশিত এই স্মারক ডাকটিকেট দেশের সব ডাকঘর থেকে বিক্রি করা হবে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগা যোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান এবং ডাক বিভাগের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com