সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

শ্রাবণ মন’ নাটকে শংকর সাওজাল

  • আপডেট সময় শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ৮.০৯ পিএম
  • ৩৯৪ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ আগামীকাল ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর দিন। শোক দিবসে প্রচারের লক্ষ্যে বিটিভিতে নির্মিত হয়েছে বিশেষ নাটক। যার শিরোনাম ‘শ্রাবণ মন’। নাটকটি রচনা করেছেন লিটু সাখাওয়াত। প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শংকর সাওজাল, ডলি জহুর, শাহেদ শরীফ খান, মিলি মুন্সি, নাফিরা, রওনক বিশাখা শ্যামলী, কামরুজ্জামান সবুজ ও নীতিকা। ‘শ্রাবণ মন’ নাটকটি প্রচারিত হবে ১৫ আগস্ট রাত ৯টায়। নাটকে দেখা যাবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার খবর শোনার পর থেকেই মানসিকভাবে অনেকখানি ভারসাম্যহীন হয়ে পড়েন আজমত সাহেব। ভাবতে থাকেন তার চারপাশে মুজিবের খুনিরা ঘুরে বেড়াচ্ছে। বিশ্বাসঘাতক এসব লোকেরা তাকেও যখন-তখন খুন করে ফেলতে পারে। এই ভয়ে তিনি ঐদিনের পর থেকে নিজেকে গৃহবন্দি করে ফেলেন। তার পুত্র বিদেশে প্রতিষ্ঠিত। অনেক বছর বাবার সঙ্গে বাংলাদেশে আসেন আজমতের নাতনি। এসে কৌতূহলী হয়ে পড়েন প্রিয় দেশ ও তার দাদুর এই পরিস্থতি সম্পর্কে জানতে। ভাবতে থাকেন, যেভাবেই হোক তার দাদুর ভেতর থেকে ভয় দূর করতে হবে। এছাড়াও আনাচে কানাচে ছড়িয়ে থাকা দেশদ্রোহী ও বিশ্বাসঘাতকদের বীজ থেকে যেন চারা গজাতে না পারে সে ব্যবস্থাও করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com