সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

আসছে নতুন ধারাবাহিক ‘গরম মহল্লা’

  • আপডেট সময় শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ৪.৪১ এএম
  • ২৬২ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ রাাজধানী ঢাকার মহল্লার গল্প নিয়ে জনপ্রিয় নির্মাতা নাসির উদ্দিন মাসুদ নির্মাণ করেছেন তারকাবহুল ধারাবাহিক ‘গরম মহল্লা’। এ আর এন্টারটেইনমেন্টের সৌজন্যে সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে ধারাবাহিকটির নির্মাণ কাজ শেষ হয়েছে। ধারাবাহিকটিতে রাজধানী ঢাকার একটি মহল্লার চিত্র তুলে ধরা হয়েছে।

দুই প্রভাবশালী পরিবারের উপর নির্মিত এই ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুকিত জাকারিয়া, মারজুক রাসেল, সিদ্দিকুর রহমান, চাষী আলম, এফ এস নাঈম, অ্যালেন শুভ্র, সালহা খানম নাদিয়া, আব্দুল্লাহ রানা, কচি খন্দকার, ওয়ালিউল হক রুমি, মানসি প্রকৃতি, সুস্মিতা সিনহা, তামান্না সরকার, আইরিন, সিয়াম নাসির, শমি, হারুন বান্টি, নীলা ইসলামসহ অনেকেই।
নতুন এই ধারাবাহিক প্রসঙ্গে নির্মাতা নাসির উদ্দিন মাসুদ বলেন, ঢাকার শহরের একটি মহল্লাকে কেন্দ্র করে ধারাবাহিকটি নির্মাণ করা হয়েছে। সেই মহল্লার দুই প্রভাবশালী পরিবারকেই কেন্দ্র করেই এই ধারাবাহিক নির্মাণ করেছি। মানুষ বংশ পরম্পরায় জায়গা সম্পত্তি পায় এটি আমরা দেখেছি। তবে এই নাটকে দেখা যাবে বংশ পরম্পরায় দ্বন্দ পাওয়ার ঘটনা। এলাকায় কোন প্রোগ্রামের দাওয়াত পেলে দুই পরিবারকেই দাওয়াত দেওয়া হয়। মহল্লার কোন শালিশ হলে বিচারক হিসেবে দুই পরিবাররে দুজন বিচারকের আসনে বসেন। মহল্লার প্রভাব বিস্তারের বিভিন্ন কর্মকান্ডও তুলে ধরা হয়েছে।
তিনি আরও বলেন, নাটকটিতে ‘গরম মহল্লা’র’ দুই পরিবারের হাস্যকর কর্মকান্ড, পারিবারিক সমস্যা, দ্বন্দের এই বিষয়গুলো দর্শক প্রচন্ড রকম উপভোগ করবে। আমি আশা করি এই ধারাবাহিকের সকল চরিত্র দর্শকদের ভাল লাগবে। একপর্বের শেষে আরেক পর্বের অপেক্ষা দর্শক করবে এমনভাবেই নাটকটি নির্মাণ করা হয়েছে। নাটকের চরিত্রগুলো সকলে অনেক ভালভাবে তুলে ধরেছে। নাটকটির শুটং শেষ হয়েছে সম্প্রতি । খুব দ্রতই একটি বেসরকারি টেলিভিশনে নাটকটির প্রচার শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com