সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

সন্তানের মা হলেন পরীমনি

  • আপডেট সময় বুধবার, ১০ আগস্ট, ২০২২, ৮.০৩ পিএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

রাজধানীর এভারকেয়ার  হাসপাতালে বুধবার  সন্ধ্যায় পুত্র সন্তানের জন্ম দেন পরীমনি। তথ্যটি নিশ্চিত করেছেন পরীমনির স্বামী শরিফুল রাজ। সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি।

বাবা হওয়ার খবরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে রাজ বলেন, আলহামদুলিল্লাহ বাবা হয়েছি। কত আনন্দ লাগছে এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না।  যারা বাবা-মা হয়, কেবল তারাই এটা বুঝবে। মা ও ছেলে উভয় সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।

রাজ আরও  বলেন, পরী অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে তাকে বেশি দেয়ার চেষ্টা করেছি। শেষ ক’টা দিন ওর সঙ্গে সবসময় ওর পাশে থেকেছি।। প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি। অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এসেছে।

সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরীমনি। পরী জানিয়েছিলেন, পুত্র সন্তান হলে নাম রাখবেন রাজ্য।

উল্লেখ্য, গত বছরের ১৭ই অক্টোবর শরিফুল রাজকে বিয়ে করেন পরীমনি। এর আগে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’-এর সেটে তাদের পরিচয় ও প্রেম হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com