বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ওমরাহ ভিসা স্থগিত, হাজার হাজার বাংলাদেশী ভোগান্তিতে

  • আপডেট সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০, ৭.৩৪ পিএম
  • ৪৬৮ বার পড়া হয়েছে

ওমরাহ ভিসা স্থগিত করায় প্রায় ১০ হাজার বাংলাদেশী সংকটে পড়েছেন। করোনা ভাইরাস দেশে দেশে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সৌদি সরকার বৃহস্পতিবার সকালে ভিসা স্থগিত করেছে।

হজ্ব এজেন্সি এসোসিয়েশনের সভাপতি শাহাদাত হোসেন তসলিম এক সংবাদ সম্মেলনে জানান, হঠাৎ করে ভিসা স্থগিত করায় শত শত বাংলাদেশী যাত্রী বিমানবন্দরে গিয়ে ভোগান্তিতে পড়েন।

তিনি জানান- ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরে প্রায় ১ হাজারের মতো সৌদিগামী যাত্রী আটকা পড়েন। তিনি বলেন, এই মুহূর্তে ১০ হাজার লোকের ওমরাহ ভিসা ইস্যু হয়েছে। অনেকেই টিকিটও কনফার্ম করেছেন। এদের যাওয়া এখন অনেকটাই অনিশ্চিত।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ভিসা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com