মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৭ জন নতুন রোগী ভর্তি

  • আপডেট সময় সোমবার, ১ আগস্ট, ২০২২, ৬.৫৫ পিএম
  • ২২১ বার পড়া হয়েছে

ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে।
এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তবে, ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ২১ জন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৬৭ জন এবং অন্যান্য বিভাগে ৭৭ জন রোগী ভর্তি রয়েছে।
এ পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি ২ হাজার ৭৪৭ জন। ঢাকায় সর্বমোট ভর্তি ২ হাজার ৩১০ জন এবং ঢাকার বাইরে ৪৩৭ জন। মোট ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ৩৯৩ জন। ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ৩৯ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী ৩৫৪ জন। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com