সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

বিয়ের খবরে স্যোশাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসছেন পূর্ণিমার

  • আপডেট সময় শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ৬.৪২ পিএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

নতুন বিয়ের খবরে স্যোশাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসছেন জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। হঠাৎ করে এমন খবরে সবাই উচ্ছ্বসিত।  গত ২৭ মে পাত্র আশফাকুর রহমান রবিন এর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা।জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা বিয়ে করার প্রায় ২ মাস পর জানালেন সে খবর।

রবিন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। গত ২৭ মে বিয়ের পর থেকে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় বসবাস করছেন।

পূর্ণিমা শুক্রবার (২২ জুলাই) গণমাধ্যমকে বলেন, আমি রবিনের মধ্যে সব সময় বন্ধুত্ব, বিশ্বাস, শ্রদ্ধাবোধ সবকিছুই পেয়েছি। সেখান থেকেই আমাদের দুজনার সম্পর্ক মজবুত হয়েছে। পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।’

বিয়ের পরই আমার পরিবারের দুএকজন অসুস্থ ছিল। সে কারণে বিয়ের খবর জানাতে কিছুটা দেরি হয়েছে।

চলতি বছরের শেষে বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে, বলেন পূর্ণিমা।

পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন। ৩ বছর আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি কন্যা সন্তানের মা হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com