সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

এশিয়া কাপের এবারের টি-টোয়েন্টির আসরটি সংযুক্ত আরব আমিরাতে হতে পারে

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৮.০৪ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কার বর্তমান রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে এশিয়া কাপ টি-টোয়েন্টির আসন্ন আসর সরে যাওয়ার সম্ভাবনা সংযুক্ত আরব আমিরাতে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসর হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।

তবে বর্তমান পরিস্থিতির কথা স্বীকার করে এসএলসি সচিব মোহন ডি সিলভা বলেছেন, এশিয়া কাপের এবারের আসরটি সংযুক্ত আরব আমিরাতে হতে পারে।

অর্থনৈতিক সংকটের কারণে কয়েক সপ্তাহ ধরে শ্রীলঙ্কার জনগণ লড়াই করছে সরকারের বিরুদ্ধে। প্রতিদিনই চলছে ব্যাপক বিক্ষোভ। যার কারণে দেশটির রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে সামরিক বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন গত সপ্তাহে। এরপর পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

তাই বর্তমান পরস্থিতি বিবেচনা করে শ্রীলঙ্কা ক্রিকেট সচিব ডি সিলভা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘খুব সম্ভব এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে’।

টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও আয়োজক থাকবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সংবাদ সংস্থা পিটিআই এসিসির নেতৃত্বে থাকা বিসিসিআই সচিব জে শাহ’র বরাত দিয়ে আরও জানিয়েছে, ভেন্যু পরিবর্তন নিয়ে খুব শিগগিরই ঘোষণা আসবে।

ছয় দলের টুর্নামেন্টে শুরু হওয়ার কথা আগামী ২৬ আগস্ট থেকে আর শেষ হবে ১১ সেপ্টেম্বর। মূল আসর শুরুর আগে কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। যেখানে খেলবে হংকং, সিঙ্গাপুর, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত। এখান থেকে একটি দল যুক্ত হবে মূল আসরে থাকা আফগানিস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত ও বাংলাদেশের সঙ্গে।।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com