সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিপিএল এর আগামী তিন আসরের সূচি চূড়ান্ত করেছে বিসিবি

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৭.৫৯ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আগামী তিন আসরের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৩-২০২৫ সালের ফ্র্যাঞ্চাইজিদের স্বত্বের জন্য এক সপ্তাহের মধ্যে দরপত্র প্রকাশ করবে বিসিবি। রোববার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে এ কথা জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

আগামী তিন বছরের জন্য বিপিএলের তারিখও নির্ধারণ করেছে বিসিবি। ২০২৩ সালের বিপিএল শুরু হবে ৫ জানুয়ারি। শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। ২০২৪ সালের আসর শুরু হবে ৬ জানুয়ারি। ১৭ ফেব্রুয়ারি এই আসরের পর্দা নামবে। আর ২০২৫ সালের ১ জানুয়ারি শুরু হবে বিপিএলের সে বছরের আসর। যা শেষ হবে ১১ ফেব্রুয়ারি।

নাজমুল হাসান পাপন জানান, আগামী বছর বিপিএল সাত দলের টুর্নামেন্ট করার ইচ্ছা এবং সুযোগ পেলে দলের সংখ্যাও বাড়ানো হবে।

পাপন বলেন, ‘সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী তিন বছর বিপিএল অনুষ্ঠিত হবে। কারণ, আমরা ফ্র্যাঞ্চাইজিগুলো বছরের জন্য দল দিব। এর অর্থ, ২০২৩ থেকে ২০২৫ সালের পরের তিন বছরের জন্য দলগুলোর স্বত্ব কিনতে হবে। এখন যেহেতু তারিখ নির্ধারণ করা হয়েছে, বাকিটা এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ সময়ের জন্য দল দিলে ফ্র্যাঞ্চাইজিদের নিজেদের পরিকল্পনা ঠিক করার সময় পায়। এমনটা বিবেচনা করে সামনে আগের মতো সব থাকবে, সেটিও না। কিছু-কিছু পরিবর্তন আসতে পারে। আমরা সব বিষয়গুলো স্পষ্ট করেই বিজ্ঞাপন দিব। নিয়ম ও কন্ডিশনগুলো কিছুদিনের মধ্যেই নির্ধারণ হয়ে যাবে।’

গত কয়েক বছর ধরে বিপিএলের নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে গত বছর কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেললেও, অন্যরা আসেনি।

নাজমুল হাসান পাপনের বিশ্বাস পুরোনো ফ্র্যাঞ্চাইজিরা ফিরে এসে বিপিএলকে আবারও চাঙা করে তুলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com