মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৭.৪৬ পিএম
  • ২০১ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২৪১ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৭ হাজার ৪১২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ১০ হাজার ৯০২টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলে পরীক্ষা করা হয় ১০ হাজার ৯৭৪টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৭৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

২৪ ঘণ্টায় প্রাণ হারানোদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে ও সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে। সবারই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।

মহামারি শুরু থেকে দেশে এ পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ ১০ হাজার ৮৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৫ লাখ ৪৮ হাজার ১১৮টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ লাখ ৬২ হাজার ৭৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ১ হাজার ৯৯৭ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন ১৯ লাখ ২৬ হাজার ৯৫৭ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com