মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

দেশে মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পেল ভ্যাকসিন বঙ্গভ্যাক্স

  • আপডেট সময় রবিবার, ১৭ জুলাই, ২০২২, ৮.৩৮ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

দেশে মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পেল গ্লোব বায়োটেক উদ্ভাবিত ভ্যাকসিন বঙ্গভ্যাক্স।

রোববার  ওষুধ প্রশাসন অধিদফতর এই অনুমোদন দেয়। এর আগে গত বছরের ২৩ নভেম্বর বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের কাছ থেকে (বিএমআরসি) মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি মিললেও ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনের অপেক্ষায় প্রহর গুনতে হয় দীর্ঘদিন।

শেষ পর্যন্ত রোববার বিকেলে ওষুধ প্রশাসন অধিদফতর এই অনুমোদন দেয়। তবে এ বিষয়ে গ্লোব বায়োটেকের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

এর আগে গ্লোব বায়োটেকের সিনিয়র ম্যানেজার (কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি) ড. মোহাম্মদ মহিউদ্দিন জানিয়েছিলেন, ইঁদুরের দেহে টিকাটি পরীক্ষা করে ৯৫ শতাংশ কার্যকারিতা মিলেছিল। এরপর বিএমআরসির নির্দেশনা অনুসারে বানরের দেহে পরীক্ষা চালানো হয়। প্রাথমিক ফলাফলে টিকাটি বানরের দেহে সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়! এরপর বানরের দেহে আরেক দফা পরীক্ষা চালানো হয় যাকে বলা হয় চ্যালেঞ্জ ট্রায়াল। এই পরীক্ষায় করোনার কতটি ভেরিয়েন্টে বঙ্গভ্যাক্স কাজ করে তা দেখা হয়। ফলাফলে দেখা গেছে, এ পর্যন্ত করোনার যতগুলো ভেরিয়েন্ট এসেছে তার সব কটিতেই টিকাটি শতভাগ কার্যকর।

ওই বছরের ১ আগস্ট থেকে গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্স টিকা অ্যানিম্যাল ট্রায়ালের অংশ হিসেবে বানরের দেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়, যা শেষ হয় ২১ অক্টোবর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com