বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জেএমবি’র দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০, ১১.৪১ পিএম
  • ৪০১ বার পড়া হয়েছে

চলতি শতকের গোড়ার দিকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহেদিন বাংলাদেশ বা জেএমবি’র বাংলাদেশ ব্যাপী বোমা হামলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সংগঠনটির দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে একটি আদালত।

দেশের দক্ষিণাঞ্চলের ঝালকাঠি জেলার একটি বিশেষ ট্রাইব্যুনাল বুধবার ঘটনার ১৫ বছর পর এক রায়ে মোহাম্মদ জিয়াউর রহমান এবং ফরিদ হোসেনকে এই সাজা প্রদান করে। একই সঙ্গে আদালত তাদের আরেকটি ধারায় আরো ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ই অগাস্ট সারা দেশে জেএমবি’র সদস্যরা বিভিন্ন সরকারি স্থাপনা, আদালত প্রাঙ্গন এবং জনসমাগম স্থলে সিরিজ বোমা হামলা চালালে ২ জন নিহত এবং শতাধিক লোক আহত হন। মামলার বিবরনে প্রকাশ একই দিনে সাজাপ্রাপ্ত জিয়াউর রহমান এবং ফরিদ হোসেন ঝালকাঠি জেলা শহরের পাঁচটি পৃথক জায়গায় পরপর পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটায়।

দেশব্যাপী বোমা হামলার পর জেএমবি’র শীর্ষ নেতাদের আটক করা হয় এবং এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে সারা দেশে ৫২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। শীর্ষ নেতাদের বিচার শেষে ২০০৭ সালের ৩০শে মার্চ তদানীন্তন জেএমবি প্রধান শেখ আব্দুর রাহমান এবং সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুর রহমান বাংলা ভাই সহ ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com