মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ৯ জুলাই, ২০২২, ৭.০৯ পিএম
  • ২০২ বার পড়া হয়েছে

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। আগের দিনে এই রোগে মারা গিয়েছিল ৭ জন। এ সময়ে সংক্রমণ কমেছে ১ দশমিক ২৩ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৯৮ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ। শুক্রবার করোনায় শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৮২ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫৯ শতাংশে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৩৯ জন। আগের দিন ৯ হাজার ৫৮০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৬১১ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৪ লাখ ৪৩ হাজার ৪১০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৮৯ হাজার ৪০ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৭ শতাংশ।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮৩৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১২ হাজার ২০৪ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ১৪ শতাংশ। গতকাল সুস্থতার একই হার ছিল।
রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৭৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫৯৪ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৫৯ শতাংশ। আগের দিনে এই হার ছিল ১৭ দশমিক ২৪ শতাংশ। আজ করোনায় মৃতদের মধ্যে ২ জনই এই জেলার বাসিন্দা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com