বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কুমিল্লার চৌদ্দগ্রামে মানব পাচারকারি চক্রের তিন সদস্যকে আটক করেছে  র‌্যাব-১১

  • আপডেট সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০, ১১.০৭ পিএম
  • ৪৯২ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন,কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে মানব পাচারকারি চক্রের তিন সদস্যকে আটক করেছে  র‌্যাব-১১ সিপিসি-২ সদস্যরা। এ সময় একজন নারীসহ তিনজন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

অভিযানে মানব পাচাঁরকারিদের কাছ থেকে বিপুল পরিমান ভুয়া পাসপোর্ট, পাসপোর্ট তৈরির ভুয়া জন্ম সনদ, পাসপোর্ট তৈরির ভুয়া কাগজপত্র এবং সার্টিফিকেট তৈরির কাজে ব্যবহৃত ৩টি কম্পিউটার, ২টি প্রিন্টার, একটি স্ক্যানার, ৭টি মোবাইল ফোন এবং নগদ ৬০ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়।

সোমবার বেলা ১১ টায় কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ নগরীর শাকতলায় র‌্যাবের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার চৌদ্দগ্রাম উপজেলার ধরকড়া বাজার ও চিওড়া এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আটক হওয়া মানব পাচাঁরকারিরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাপড়চতলী গ্রামের মৃত. আবুল কালামের ছেলে মোঃ আব্দুর রহিম ওরফে রুবেল (২৫), মোঃ ফজলুল হকের ছেলে মোঃ নুরুল হক (২৯) এবং উপজেলার ডিমাতলী গ্রামের মোঃ কামাল উদ্দিনের ছেলে কাজী ফয়সাল আহাম্মেদ ওরফে রনি(৩২)।
উদ্ধার হওয়া রোহিঙ্গারা হলেন, বালুখালির পানবাজার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর এক অপ্রাপ্তবয়স্ক মেয়ে, ট্যাংখালির রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর মোহাম্মদ আমির হোসেনের ছেলে মোঃ জাহেদ হোসেন (২৫) এবং উখিয়ার কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্প সি/৩ এর মোঃ হাকিম শরিফের ছেলে মোঃ রফিক (৩৭) ।
কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, আটক হওয়া আসামিরা দীর্ঘদিন যাবত কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের নানাবিধ প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর উদ্দেশ্যে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে এসে বাংলাদেশী পাসপোর্ট তৈরি করে মালেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে পাচাঁর করে আসছিল। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা প্রক্রিয়াধীন। এছাড়া উদ্ধার হওয়া রোহিঙ্গা মেয়েটির ভ’যা জন্মসনদ উদ্ধার করা হয়, যা এই পাচাঁরকারি চক্র তৈরি করে তা দিয়ে পাসপোর্ট তৈরি করে বিদেশে পাচাঁর করা চেষ্টা করছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com