বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ১০.০২ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। আগের দিনে এই রোগে মারা গিয়েছিল ১২ জন। এ সময়ে সংক্রমণ বেড়েছে দশমিক ২৩ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৮১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ। রোববার করোনায় শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৫১ শতাংশ। আজ বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৭৪ শতাংশে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯৩২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৯৯৮ জন। আগের দিন ১৩ হাজার ৮৪২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২ হাজার ২৮৫ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৪ লাখ ৬ হাজার ৭৫১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৬ শতাংশ।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৯৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ২৮ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৬ দশমিক ৩৬ শতাংশ।
এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৩৪৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ হাজার ৩৬৩ জন। শনাক্তের হার ১৮ দশমিক ৫৫ শতাংশ। আগের দিনে এই হার ছিল ১৭ দশমিক ৩৫ শতাংশ। আজ করোনায় মৃতদের মধ্যে ৩ জনই এই জেলার বাসিন্দা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com