বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লিসিশ্যান্সক দখলের দাবি করছে রাশিয়া, লুহান্সক প্রদেশে নিয়ন্ত্রণ আরও বাড়লো।

  • আপডেট সময় সোমবার, ৪ জুলাই, ২০২২, ৩.২৩ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

রাশিয়া রবিবার দাবি করে যে, তারা শিল্পনগরী লিসিশ্যান্সক-এর নিয়ন্ত্রণ নিয়েছে। পূর্বাঞ্চলের লুহান্সক প্রদেশে এটিই ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন শেষ এলাকা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক টেলিগ্রামে বলে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন যে, লুহান্সক পিপলস রিপাবলিক “স্বাধীন” করা হয়েছে। লুহান্সক-এর নিয়ন্ত্রণে থাকা রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী সরকার নিজেদের লুহান্সক পিপলস রিপাবলিক হিসেবে পরিচয় দান করে থাকে।

এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক রাশিয়ার এমন দাবিতে আপত্তি জানিয়েছে। তারা বলে যে, লিসিশ্যান্সক রুশ বাহিনী ও তাদের বিচ্ছিন্নতাবাদী মিত্রদের “পুরোপুরি নিয়ন্ত্রণে” নেই।

তবে, তারা এও স্বীকার করে যে, রাশিয়ার “অত্যন্ত প্রবল” আক্রমণের মধ্যে শহরটির কিছু কিছু এলাকা থেকে ইউক্রেনের বাহিনী পিছু হটতে পারে।

ইউক্রেনের আঞ্চলিক গভর্নর সের্হি হাইদাই বলেন যে, শহরটিতে “আগুন জ্বলছে”।

ইউক্রেনের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, “ইউক্রেনীয়দের জন্য মানুষের জীবনের মূল্য সবচেয়ে বেশি, তাই কখনও কখনও নির্দিষ্ট কিছু এলাকা থেকে আমরা পিছু হটতে পারি, যাতে করে ভবিষ্যতে আমরা সেগুলো পুনর্দখল করতে পারি।”

ইউক্রেনে চারমাস ধরে চলা আক্রমণের শুরুর দিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে ক্ষমতাচ্যুত করতে বা রাজধানী কিয়েভের দখল নিতে ব্যর্থ হওয়ার পর, রাশিয়া পূর্বাঞ্চলের ডনব্যাস অঞ্চলের দখল নেওয়ার দিকে মনোনিবেশ করেছে। লুহান্সক-এর পার্শ্ববর্তী ডনেটস্ক প্রদেশের একাধিক শহর এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে।

গত মাসে রুশ বাহিনী লিসিশ্যান্সক-এর পাশের নদীর অপর প্রান্তের সিভিরোডনেটস্ক শহরটির দখল নেয়। ঐ শহরের নিয়ন্ত্রণের জন্য এই যুদ্ধের সবচেয়ে তুমুল লড়াইগুলোর কয়েকটি সংঘটিত হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com