মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট: পেট্রোল পাম্পের লাইনে অচল শহর, চরম ভোগান্তিতে জনজীবন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৭.৪৪ পিএম
  • ৩৭ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ– লক্ষ্মীপুর শহরে প্রতিদিনের যানজট এখন সাধারণ সমস্যার গণ্ডি পেরিয়ে এক ধরনের অঘোষিত দুর্ভোগে পরিণত হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড় উত্তর তেমুহনী, বাগবাড়ী থেকে বিসিক হয়ে টার্মিনাল পর্যন্ত সড়কজুড়ে সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী যানজট, যা কার্যত পুরো শহরের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে।
স্থানীয়দের অভিযোগ, এই ভয়াবহ জ্যামের প্রধান কারণ পেট্রোল পাম্পগুলোতে তেল নিতে আসা যানবাহনের দীর্ঘ লাইন। চালকরা বাধ্য হয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন, আর সেই লাইন ছড়িয়ে পড়ছে মূল সড়কে। ফলে যান চলাচলের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে পুরো এলাকায় সৃষ্টি হচ্ছে স্থবিরতা।
প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে এই যানজট টানা ৭ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হচ্ছে। এতে করে অফিসগামী মানুষ, ব্যবসায়ী, রোগী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। বিশেষ করে চলমান এসএসসি পরীক্ষার শিক্ষার্থীরা সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে না পেরে উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
একজন চাকরিজীবী জানান, “প্রতিদিন অফিসে যেতে দেড় থেকে দুই ঘণ্টা অতিরিক্ত সময় লাগছে। কখনো কখনো গুরুত্বপূর্ণ কাজও মিস করতে হচ্ছে।” একইভাবে এক ব্যবসায়ী বলেন, “পণ্য আনা-নেওয়া সময়মতো করতে না পারায় ব্যবসায় ক্ষতির মুখে পড়ছি।”
অন্যদিকে রোগী ও জরুরি সেবা গ্রহণকারীরাও এই যানজটের কারণে মারাত্মক ঝুঁকিতে পড়ছেন। অনেক ক্ষেত্রে অ্যাম্বুলেন্সও আটকে পড়ছে দীর্ঘ যানজটে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।
এদিকে সরকারিভাবে বলা হচ্ছে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তবে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। শহরের প্রায় প্রতিটি পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে তেল নিতে আসা যানবাহনের ভিড় এবং দীর্ঘ অপেক্ষা। এই বৈপরীত্য সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে—তাহলে প্রকৃতপক্ষে এই সংকটের উৎস কোথায়?
ভুক্তভোগীরা মনে করছেন, সরবরাহ ব্যবস্থাপনায় কোনো ধরনের গাফিলতি, অব্যবস্থাপনা বা কৃত্রিম সংকটের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তারা দ্রুত তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, পেট্রোল পাম্পগুলোর সামনে সড়কে যানবাহন দাঁড় করানো নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিকল্প ব্যবস্থা চালু এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার না করলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
ভুক্তভোগীদের দাবি, প্রশাসনের আন্তরিক ও কার্যকর তৎপরতার মাধ্যমেই কেবল এই দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটানো সম্ভব। অন্যথায় এই যানজট ভবিষ্যতে আরও বড় সংকটে রূপ নিতে পারে, যা পুরো জেলার অর্থনীতি ও জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে।









শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com