সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে কঠোর বার্তা: সন্দ্বীপে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা

  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১১.৫৬ এএম
  • ৭৬ বার পড়া হয়েছে

 

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ-পরিবেশবিধি লঙ্ঘন করে ইট উৎপাদনের অভিযোগে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পদ্ধতিতে ইট পোড়ানোর দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে, যা স্থানীয়ভাবে পরিবেশ রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থানেরই বহিঃপ্রকাশ।

রবিবার (১৯ এপ্রিল) উপজেলার মগধরা ইউনিয়নে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা। অভিযানে ‘মেসার্স বিবিএস ব্রিকস’ নামক ইটভাটাকে অবৈধভাবে কাঠ ব্যবহার করে ইট পোড়ানোর দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬ ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পরিবেশের জন্য ক্ষতিকর জ্বালানি ব্যবহার করে ইট উৎপাদনের অভিযোগে প্রতিষ্ঠানটি নজরদারিতে ছিল। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অনিয়ন্ত্রিত ইটভাটা বায়ুদূষণ, বৃক্ষনিধন ও জলবায়ু ভারসাম্যহীনতার বড় কারণ হয়ে উঠছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা বলেন, “পরিবেশ রক্ষা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোনো ধরনের অবৈধ ইটভাটা কিংবা ক্ষতিকর জ্বালানি ব্যবহারের সুযোগ নেই। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল এবং বাংলাদেশ আনসার সদস্যরা সহযোগিতা করেন। সংশ্লিষ্টদের পরিবেশবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধে আরও কঠোর শাস্তির ইঙ্গিত দিয়েছে প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com