শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

প্রথম দিন ঢাকা ছাড়ছেন পৌনে ছয় হাজার হজ যাত্রী

  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৮.১৩ পিএম
  • ৪৭ বার পড়া হয়েছে

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে প্রিয়জনদের বিদায় জানিয়ে চলতি মৌসুমের পবিত্র হজ পালন করতে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন বাংলাদেশিরা। শনিবার (১৮ এপ্রিল) পাঁচ হাজার ৭৫৯ জন যাত্রী নিয়ে মোট ১৪টি ফ্লাইট ঢাকা ছাড়ছেন।  শনিবার রাতে এই হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিকে প্রথম দিনের ফ্লাইটে যেতে পেরে হজযাত্রীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে। হজ ক্যাম্প ও বিমানবন্দরের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। যাত্রার আগে হজযাত্রীরা নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্বের মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন।

হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে এবং আর্থিক চাপ কমাতে এবার হজের টিকিটের মূল্য ১২ হাজার টাকা কমিয়েছে সরকার। সাধারণ হজযাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

হজযাত্রীদের সেবার মান নিশ্চিত করতে শতভাগ প্রস্তুতির কথা জানিয়েছে আশকোনা হজ অফিস। এ প্রসঙ্গে হজ অফিসের পরিচালক ও সরকারের যুগ্ম সচিব মো. লোকমান হোসেন জানান, হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে। যে কোনো ধরনের ভোগান্তি নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষ টিম কাজ করছে।

চলতি বছর বাংলাদেশ থেকে নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রীরা পর্যায়ক্রমে সৌদি আরব যাবেন। প্রথম দিনের ১৪টি ফ্লাইটের মাধ্যমে এই বিশাল কর্মযজ্ঞের সফল সূচনা হলো। এ বছর হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে শামিল হওয়ার অপেক্ষায় রয়েছেন কয়েক হাজার বাংলাদেশি।






শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com