বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এসএ টিভিতে শুরু হচ্ছে ‘মুহাম্মদ (সা.) ও ‘ইউসুফ-জুলেখা’ দুই বছর মেয়াদে চলচ্চিত্র গ্রাহক সংস্থার নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন সীমান্ত দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু সার নিয়ে যতটা না বাস্তব সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে : আসাদুল হাবিব দুলু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএসটিআই মানদণ্ড পূরণে ব্যর্থ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ সৌদি আরবের রিয়াদে সংঘটিত অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ বৃহস্পতিবার দেশে পৌঁছাবে এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক

ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট প্রদান” অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮.১৭ পিএম
  • ৬৮ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদ:– জমকালো আয়োজনে “ময়ূরপঙ্খী ইন্ট্রারপ্রানার ও ইয়ুথ কার্নিভাল-২০২৬” এবং “ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট প্রদান” অনুষ্ঠিত হয়েছে।

১১ এপ্রিল শনিবার বিকেলে রাজধানীর মটস অডিটোরিয়ামে ময়ূরপঙ্খী ফাউন্ডেশন ও ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনালের এর উদ্যোগে ও আর. এস ইভেন্ট মিডিয়ার ইভেন্ট ব্যবস্থাপনায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইভেন্ট অর্গানাইজার ও ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন।

এছাড়া অতিথিদের নিয়ে বৃক্ষরোপণ করা হয়।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে জাসাসের সাবেক সভাপতি রেজবুদ্দৌলা চৌধুরী, ব্যাংকার ও ময়ূরপঙ্খীর পিস এম্বাসেডর রিফাত মাহবুব সাকিব, মটসের পরিচালক জেমস গোমেজ, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, প্রত্যাশা বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহরিয়ার কবির শোভন, জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম, জনপ্রিয় নাট্যকার জিনাত হাকিম, বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান আলমগীর, সেফ ট্রেইনার রুবেনা রুবি, উপদেষ্টা সালাউদ্দিন স্বপন, ফরেন অ্যাফেয়ার্স কনসালটেন্সির সিইও এসএম মাহবুব আলম শুভরাজ, উদ্যোক্তা ও অভিনেত্রী ক্যামেলিয়া নিশান উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান প্রসঙ্গে রুহিত সুমন বলেন, ব্যবসায়ী, উদ্যোক্তা, সংস্কৃতি, ক্রীড়া, সামাজিক ও মিডিয়া অঙ্গনের গুণীদের অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। বিভিন্ন ক্যাটেগরিতে স্ব- স্ব পেশায় বিশেষ অবদানের জন্য দেয়া হয় “মেডেল অব অ্যাচিভমেন্ট” প্রদান করা হয় ।
ক্রিকেটার আব্দুর রাজ্জাক, সালমা খাতুন, সাংবাদিকতায় সিনিয়র সাংবাদিক জ. ই বুলবুল, এটিএন বাংলার সিনিয়র নিউজ প্রেজেন্টার ভাবনা আহমেদ, বাংলাদেশের আলোর সাংবাদিক হৃদয় খান, দেশ টিভির শাহাদাৎ হোসেন নিশাদ, ডিজে নাইরা, উদ্যোক্তা অলিল আহমেদ, চিত্রনায়িকা মিষ্টি জান্নাত, শিরিন শিলা, জেআই খান আরিয়ান, সালমান ফার্সি, উপস্থাপক রওযাতুল জান্নাত, দিয়া আহসান, টিআইবি সদস্য জাহিদ আহমেদ, শিশুশিল্পী তাসিন-তাজিম, পরিচালক দেবাশীষ বিশ্বাস, বিশ্বভ্রমণকারী নাজমুন নাহার, মামুন বিশ্বাস, সালাউদ্দিন স্বপন, সহকারী অধ্যাপক ডা. মো. সাইদুর রহমান, সমাজসেবিকা ও নারী উদ্যোক্তা হেলেন এ নাসরিন, বুশরা কবিরসহ আরো অনেককেই সম্মাননা পদকে ভূষিত করা হয়। জমকালো এই অনুষ্ঠানের পুরোটাই ছিল নাচ ও গানসহ কেক কাটার জমকালো আয়োজন। সেইসাথে ইন্টারন্যাশনাল ইভেন্ট “আইপা অ্যাওয়ার্ড” এর ২য় আসর আয়োজনের বিষয়ে বিস্তারিত জানানো হয় ।






শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com