সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আসন্ন ভারত সফরের প্রেক্ষিতে মোদী সরকারের তীব্র সমালোচনা

  • আপডেট সময় সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০, ১১.২৫ পিএম
  • ৩১৩ বার পড়া হয়েছে

ভারতের দুই হিন্দুত্ববাদী দল বিজেপি আর শিব সেনার মধ্যে ইদানিং রীতিমতো আড়াআড়ি চলছে। আসছে সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সস্ত্রীক ভারত সফর কেন্দ্র করে তা আরও বেড়েছে।  সোমবার শিব সেনার দলীয় মুখপত্র সামনার সম্পাদকীয়তে লেখা হয়েছে, ভারতের দারিদ্র্য যাতে ধনী অতিথিদের চোখে না পড়ে তার জন্য আমেদাবাদে তাঁদের যাত্রা পথে ঝুপড়ি আর বস্তিগুলোর সামনে পাঁচিল তুলে দেওয়া হচ্ছে। এক সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আওয়াজ তুলেছিলেন, গরিবি হটাও। আর এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, গরিবি ছুপাও, দারিদ্র্য আড়াল করো। সামনা আরও লিখেছে, একটা গণতান্ত্রিক দেশের কর্ণধারকে আর একটি গণতান্ত্রিক দেশে যে রাজকীয় অভ্যর্থনা জানানোর আয়োজন চলছে তাতে ক্রীতদাস সুলভ মনোভাব প্রকাশ পাচ্ছে। ডনাল্ড ট্রাম্প যেন প্রেসিডেন্ট নন, বাদশাহ। সামনার মতে, ভারত যখন ইংরেজের অধীন ছিল, তখন ইংরেজ রাজপুরুষেরা এরকমটাই চাইতেন। স্বাধীনতার সত্তর বছর পরেও মোদী সরকারের আচরণ দেখে মনে হচ্ছে ভারত দাসত্ব থেকে মানসিক ভাবে মুক্তি পায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com