রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য মুকুল বোস পরলোকে।

  • আপডেট সময় শনিবার, ২ জুলাই, ২০২২, ৩.৫০ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

ভারতের চেন্নাইয়ের এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫ টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
তার বয়স হয়েছিল ৬৮ বছর।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
মুকুল বোস গত ১৬ মে ঢাকার রায়ের বাজারের বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর মোহাম্মদপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সেখান থেকে স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।
পরে তাকে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নেয়া হলে শনিবার ভোরে সেখানেই তার মৃত্যু হয়।
২০০৭ সালে জরুরি অবস্থার সময় ওবায়দুল কাদের, সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে মুকুল বোস ও ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
আওয়ামী লীগের সবশেষ জাতীয় সম্মেলনের পর ২০১৭ সালের ১ জানুয়ারি মুকুল বোসকে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com