মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

শিশুদের কোভিডের টিকাদান জুলাইয়ের শেষদিকে শুরু করা যাবে : স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ২৯ জুন, ২০২২, ৪.০৫ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে

পাঁচ থেকে ১২ বছরের শিশুদের কোভিডের টিকাদান জুলাইয়ের শেষদিকে শুরু করা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সচিবালয়ে বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সই অনুষ্ঠানে তিনি বলেন, টিকা কার্যক্রম চলছে। শিশুদের জন্য টিকা জুলাইতে পেয়ে যাব। এটা হাতে আসলে জুলাইয়ের শেষে টিকা কার্যক্রম চালু করতে পারব।

দেশে নতুনর করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার বিষয়ে জাহিদ মালেক বলেন, করোনা নিয়ে চিন্তিত, তবে শঙ্কিত নই। আমাদের প্রস্তুতি আছে।

দেশে পাঁচ থেকে ১২ বছর বয়সী সব শিশুদের কোভিড টিকার আওতায় আনা হবে  জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

সেদিন তিনি বলেন, এই টিকা পাওয়া যাবে কোভ্যাক্সের মাধ্যমে, যার প্রক্রিয়াও শুরু হয়েছে।

টিকা পেলেই জন্ম নিবন্ধনের মাধ্যমে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে শিশুদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com