সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী

আফ্রিকান দেশগুলোর হাজার হাজার মানুষ ইয়েমেন হয়ে সৌদী আরবে

  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০, ১১.০৭ পিএম
  • ৩১২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে ইয়েমেনের ভয়াবহ গৃহযুদ্ধ স্বত্বেও দরিদ্র আফ্রিকান দেশগুলোর হাজার হাজার মানুষ আদেন সাগর পাড়ি দিয়ে ইয়েমেন হয়ে সৌদী আরবে কাজের সন্ধানে যাওয়ার চেষ্টা করছেন।

ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে ৫ বছরেরও বেশী সময় ধরে। হাজার হাজার অসামরিক মানুষ মারা গেছে এই সময়ে। ধ্বংস হয়েছে দেশের অর্থনীতি। দারিদ্র পীড়িত গোটা দেশ। জাতিসংঘ ইয়েমেনকে বিশ্বের সবচেয়ে ভযাবহ মানবিক সংকটে আক্রান্ত দেশ বলে উল্লেখ করে।

আইওএমের মতে গত বছর ১ লাখ ৩৮ হাজার মানুষ আদেন সাগর পাড়ি দিয়ে ইয়েমেনে আসেন। পরে তারা উন্নত জীবনের আশায় সৌদী আরবে যান। এ রেকর্ড ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়া শরনার্থীর চেয়ে বেশী। ভূমধ্যসাগড় পাড়ি দিয়ে বছরে বছরে ১ লাখ ১০ হাজার শরনার্থী একই সময়ে ইউরোপ যান।

ইয়েমেনে যাওয়া অধিকাংশ অভিবাসী ইথিওপিয়ার গ্রামীন ওরোমিয়া, আমহারা ও টিগরে অঞ্চলের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com