সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ করা হলো অভিনেতা উইল স্মিথকে

  • আপডেট সময় বুধবার, ২৯ জুন, ২০২২, ১২.১৭ এএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

চড় মারার দায়ে ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ করা হলো অভিনেতা উইল স্মিথকে। কৌতুকাভিনেতা ক্রিস রককে অস্কার মঞ্চে চড় মারা মেরেছিলেন স্মিথ।

‘অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স’ অস্কার পুরস্কারের আয়োজন করে। স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করতে শুক্রবার বৈঠকে বসে তারা। ওই বৈঠকেই স্মিথকে এ শাস্তি দেওয়া হয়। যদিও স্মিথ তার আচরণের জন্য আগেই ক্ষমা চেয়ে অ্যাকাডেমি থেকে পদত্যাগ করেন।

স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে ক্রিস রকের ‘রসিকতা’ মেনে নিতে পারেননি। স্ত্রীকে নিয়ে রসিকতার ‘শাস্তি’ হিসেবেই অস্কারের মঞ্চে ক্রিসকে চড় মেরেছিলেন স্মিথ। তার এ আচরণের জন্য ক্রিস ও অস্কার কর্তৃপক্ষের কাছে ক্ষমাও চেয়েছিলেন তিনি। তবে ক্ষমাপ্রার্থনা করেও রেহাই পেলেন না এ বছরের অস্কারজয়ী অভিনেতা। তবে স্মিথকে অস্কারের মঞ্চ থেকে নিষিদ্ধ করা হলেও তার পুরস্কার কেড়ে নেওয়া হয়নি।

প্রসঙ্গত, অ্যাকাডেমি বোর্ড অব গভর্নরের সদস্য অভিনেতা হুপি গোল্ডবার্গ আগেই জানিয়েছিলেন, চড়-কাণ্ডের ফল স্মিথকে ভুগতে হবে। ওই ঘটনার পর অ্যাকাডেমির বাইরে দুটি বড় প্রযোজনা সংস্থা স্মিথের সঙ্গে তাদের কাজ সাময়িকভাবে বন্ধ করে দেয়। তবে যাকে চড় মেরে বিতর্কের কেন্দ্রে চলে আসেন স্মিথ, সেই ক্রিস এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com