বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈদের আগে গরুর লাম্পি স্কিন রোগের সংক্রমণ, খামারীরা দিশেহারা।

  • আপডেট সময় সোমবার, ২৭ জুন, ২০২২, ১০.২৪ পিএম
  • ২৭০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের গৌরীপুরে গরুর ‘লাম্পি স্কিন ডিজিজ’ মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। এতে আতংকে আছেন খামারি ও সাধারণ মানুষ, কোরবানির পশু নিয়ে চিন্তিত পশু সম্পদ বিভাগ। তবে আতংকিত না হয়ে সচেতন হতে সবাইকে অনুরোধ করছে সংশ্লিষ্ট বিভাগ। তারা বলছেন- লাম্পি স্কিন রোগ পশুর দেহ থেকে মানব দেহে ছড়ানোর ইতিহাস পাওয়া যায়নি। যে কারণে আক্রান্ত পশুকে সেবা যত্ন করলে মানবদেহে সংক্রমণের ভয় নেই। জানা যায়, লাম্পি স্কিন ডিজিজ সংক্ষেপে ‘এলএসডি’ গৌরীপুরে গবাদিপশু’র মাঝে মহামারি আকার ধারণ করেছে। প্রতিদিনেই বাড়ছে আক্রান্তের সংখ্যা, তবে সমান তালে চলছে ভ্যাক্সিনেশন।

ইতোমধ্যে ১১ হাজার গরুকে স্বল্পমূল্যে টিকা দেয়া হয়েছে। রোগের মহামারি ঠেকাতে প্রাণিসম্পদ বিভাগের মেডিকেল টিম কাজ করছে মাঠে। এরপরও নিয়ন্ত্রণে আসছে না লাম্পি স্কিন ডিজিজ। প্রতিদিন পশু হাসপাতালে চিকিৎসা নিতে আসছে শত শত গরু-বাছুর।

উপজেলা প্রাণিসম্পদ বিভাগ জানায়, পূর্ণবয়স্ক গরুর চেয়ে গরুর বাছুর এ রোগে আক্রান্ত হচ্ছে বেশি। ইতিমধ্যে বেশ কয়েকটি কোরবানির ষাঁড় এ রোগে আক্রান্ত হয়েছে গৌরীপুরে। মশা ও মাছির মাধ্যমে লাম্পি স্কিন ডিজিজ দ্রুত ছড়াচ্ছে। আক্রান্ত গরুর শরীরের ঘা হয়ে যাচ্ছে ও ফোসকা পড়ছে, পা ফুলে যাচ্ছে, গলাতে ঘা হচ্ছে। কিছু আক্রান্ত গরুর চামড়ার নিচে পচন ধরেছে। ফলে এ রোগে আক্রান্ত গরুর একাধিক সমস্যা দেখা দিতে পারে। যে কারণে গরুর থাকার গোয়াল ঘর ও এর আশপাশের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com