রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

বিএনপি’র নেতিবাচক রাজনীতি এখন পদ্মার গহীন অতল গর্ভে তলিয়ে গেছে : সেতু মন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ২৭ জুন, ২০২২, ৪.০২ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির কারণে বিএনপি’র নেতিবাচক রাজনীতি এখন পদ্মার গহীন অতল গর্ভে তলিয়ে গেছে।
আজ গনমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
সরকার অজানা আতঙ্কে সবসময় উদ্বিগ্ন,-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, এমন বক্তব্য বিএনপি’র হতাশা এবং রাজনৈতিক দৈন্যতা উন্মোচিত হয়েছে।
সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের সাথে জনগণ রয়েছে, আছে আস্থা ও আত্মবিশ্বাস। তাই সরকারের কোন উদ্বেগের কারণ নেই। বিএনপি নেতারা এখন নির্বাচন আতঙ্কে ভুগছেন এবং প্রবল জনরোষের আশঙ্কায় উদ্বিগ্ন।
বিএনপি পদ্মা সেতুর বিরোধিতা করেছিলো কিন্তু শেখ হাসিনার সাহসী নেতৃত্বে পদ্মা সেতু নির্মিত হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বিএনপি’র ষড়যন্ত্র আর পদে পদে বাধা শেখ হাসিনা সরকারের উন্নয়নকে একটুও বাধাগ্রস্ত করতে পারেনি। এ থেকেই বিএনপি নেতারা দিন দিন গভীর থেকে গভীরতর হতাশায় আক্রান্ত।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, গনতন্ত্রের বিকাশে শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বিএনপি’র দায়িত্বহীনতা, দ্বিচারিতা গণতন্ত্রের বিকাশের পথে অন্তহীন বাধা হয়ে দাঁড়িয়েছে।
বিএনপি’র রাজনীতি ভুলের চোরাবালিতে ঘুরপাক খাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, তবুও বিএনপি আতœবিশ্বাসী ও অপরিণামদর্শী রাজনীতি চর্চা করেই যাচ্ছে।
বিএনপি দেশবিরোধী ও উন্নয়ন বিরোধী প্রচার-প্রচারণা এবং গুজবে বিশ্বাসী বলে মন্তব্য করে কাদের বলেন, প্রকৃতপক্ষে বিএনপি ষড়যন্ত্র প্রিয় জনবিরোধী অপশক্তি।
বিএনপি কখনো বিপদে মানুষের পাশে দাঁড়ায় না দাবি ওবায়দুল কাদের বলেন, বানভাসী মানুষের পাশে যখন সরকার ও আওয়ামী লীগ নেতাকর্মীরা কাজ করছে তখন বিএনপি নেতারা লোকদেখানো ফটোসেশনে ব্যস্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com