মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন

  • আপডেট সময় শনিবার, ২৫ জুন, ২০২২, ৬.২১ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। আর এই সময়ে সংক্রমণ বেড়েছে ২ দশমিক ৮৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩৮ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ।
এদিকে গতকাল করোনায় শনাক্তের হার ছিল ১২ দশমিক ১৮ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ০৭ শতাংশে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪৯২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৮০ জন। আগের দিন ১৩ হাজার ৮৩৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৬৮৫ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪২ লাখ ৮১ হাজার ৩৩১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৬৩ হাজার ৪৮৩ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৫ শতাংশ।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ৫১৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১০ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৭ দশমিক ১৬ শতাংশ।
এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ১৬৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ হাজার ১৯০ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৬১ শতাংশ। আগের দিনে এই হার ছিল ১২ দশমিক ৮৩ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com