সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

আজ রাতে ঢাকা এফএম লাইভে গান শোনাবেন যাযাবর পলাশ।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ১.৩৫ পিএম
  • ৩০৬ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ দীর্ঘদিন ধরে গানে অনিয়মিত গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী যাযাবর পলাশ। তার গাওয়া শেষ গানটি এসেছিলো ২০২০ এ। প্রযোজনা প্রতিষ্ঠান রেইন মিউজিক এর ব্যানারে গানটি প্রকাশিত হয়েছিল। গানের শিরোনাম ছিলো ‘একটা চাকুরির প্রয়োজন’। সেই সময়টাতে চারিদিকে করোনার থাবায় ভুতুড়ে একটা অবস্থা বিরাজমান। শুধু গান-বাজনা কেন, লকডাউনে সবকিছুই থমকে দাঁড়ালো তখন। থমকে দাঁড়ালেন যাযাবর পলাশ ও। একটানা দুই বছর ঢাকা ছেড়ে গ্রামেই ছিলেন তিনি। ছিলেন গান থেকেও অনেক দূরে।

এবার সেই লম্বা বিরতি ভেঙে আবারও গানের জগতে ফিরলেন সঙ্গীতশিল্পী যাযাবর পলাশ। আজ শুক্রবার ঢাকা এফএম ৯০.৪ এ নিজের ‘আনকোরা ব্যান্ড’ সহ লাইভ আড্ডায় হাজির হবেন তিনি। ‘প্রাণ আপ’ প্রেজেন্টস ‘প্ল্যাটফর্ম ৯০৪’ এ দীর্ঘক্ষন গান আর আড্ডা দিবেন যাযাবর পলাশ। নিজের মৌলিক গান সহ গাইবেন বেশকিছু জনপ্রিয় গান। জানাবেন নিজের সঙ্গীত জীবনের নানান তথ্য।
সঙ্গীতশিল্পী যাযাবর পলাশ এর গান আর আড্ডা নিয়ে ‘প্রাণ আপ’ নিবেদিত ‘প্ল্যাটফর্ম ৯০৪’ লাইভ গান আর আড্ডাটি প্রচারিত হবে আজ শুক্রবার রাত ১১.০০ থেকে টানা ১.০০ টা পর্যন্ত শুধুমাত্র ঢাকা এফএম ৯০.৪ এ।
গানের জগতে আবারও প্রত্যাবর্তন নিয়ে যাযাবর পলাশ বললেন, করোনা এবং তার পরবর্তী সাংসারিক জটিলতায় কিছুতেই যেন আর গানে ফিরতে পারছিলাম না। সৃষ্টিকর্তার অসীম কৃপায় আবারও গানে ফিরতে পেরে অসম্ভব ভালো লাগছে। এজন্য ঢাকা এফএম রেডিও পরিবারকে কৃতজ্ঞতা জানাই। সেই সাথে সুশান্ত দাকে ভালোবাসা। হাতে সময় থাকলে আজ শুক্রবার রাত ১১.০০ থেকে টানা দুই ঘন্টা ঢাকা এফএম রেডিওতে আমার লাইভ আড্ডায় অংশ নিয়ে গানগুলো শোনার অনুরোধ রইলো। গান হবে, আড্ডা হবে আর হবে আপনাদের সাথে গল্প। আর হ্যাঁ, আবারও গানে নিয়মিত হচ্ছি ইনশাআল্লাহ। সকলের দোয়া চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com