সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ভাড়াটে খুনি চরিত্রে সজল।

  • আপডেট সময় বুধবার, ২২ জুন, ২০২২, ১.৪০ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

 

আল সামাদ রুবেলঃ বৈশাখী টেলিভিশনের সামাজিক গল্পের নতুন নাটক ‘আয়েশা’। এ নাটকে ভাড়াটে খুনি চরিত্রে দেখা যাবে আবদুর নূর সজলকে। প্রচার হবে ২৩ জুন বৃহস্পতিবার রাত ১০.০০টায়। বিআরবি নিবেদিত আনন জামানের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন শদ্ধমান চৈতন। আরো অভিনয় করেছেন শামীমা নাজনীন, মীম মানতাশা, শামীম শান, সুজাত শিমুল, রাখাল সবুজ প্রমুখ।

নাটক নিয়ে লেখক আনন জামান বলেন, বাংলাদেশের কোনো এক গ্রাম। সেই গ্রামের এক মেম্বার শামীমা নাজনীন। প্রকাশ্যে সে জনপ্রতিনিধি হলেও আড়ালে সে একজন আন্ডার ওয়ার্ল্ডের মাফিয়া। গ্রামের একজনকে খুন করার জন্য ভাড়াটে খুনি সজলকে নিয়ে আসে সে। অজানা অচেনা আগন্তুককে দেখে গ্রামের লোকজন কানাঘুষা করে। গ্রামের একের এক মানুষের সাথে মিশে কিন্তু লোকজনের কৌতুহল বাড়তেই থাকে। ওদিকে গ্রামের মেম্বার থাকে থ্রেট দেয়-তাকে যে জন্য আনা হয়েছে সে কাজ করে দ্রুত এখান থেকে চলে যেতে বলে। যত টাকা তাকে দেয়া হয়েছে লাগলে আরো দেয়া হবে-খুনের কাজটা দ্রুত সারতে বলে তাকে। সজল খুনি হলেও তার একটা নীতি আছে। যাকে খুন করবে তার আদ্যপান্ত জেনেই তাকে খুন করে। কোনো নীরিহ মানুষকে সে খুন করে না।
একদিন টার্গেটকে খুন করার জন্য ধরে নিয়ে যায়। খুন করবে ঠিক সেই মুহূর্তে জানতে পারে এক অজানা কাহিনী। মেম্বার শামীমা নাজনীনের ভাই তার বোনকে ধর্ষণ করে। বোনের প্রতিশোধ নিতেই সে ঐ ধর্ষককে হত্যা করে। শুরু নাটকের নাটকীয়তা! এভাবেই নানা সাসপেন্স নিয়ে এগিয়ে চলে নাটকের কাহিনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com