মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় শনাক্ত হয়েছেন ৮৭৪ জনের দেহে

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ৬.০২ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও একজন মারা গেছেন। ২১ দিন পর গতকালও একজনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৮৭৪ জন। গতকাল শনাক্ত ছিল ৮৭৩ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ০৩ শতাংশ।

মঙ্গলবার (২০ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ১৩৩ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জন।

মৃত্যুবরণকারী ব্যক্তি পুরুষ এবং তার বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ দিন সুস্থ হয়েছেন ৮৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫ হাজার ৯৮৩ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৮৯৩টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৯২৭টি। এখন পর্যন্ত এক কোটি ৪২ লাখ ৪১ হাজার ২৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ১১ দশমিক ০৩ শতাংশ নিয়ে এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৫ শতাংশ শনাক্ত হয়ে+  ছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায়  সুস্থতার হার ৯৭ দশমিক ৩৪ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com