সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

এশিয়া -আফ্রো কাপ ওয়ানডে সিরিজ

  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২, ৬.৫৬ পিএম
  • ২৫২ বার পড়া হয়েছে

২০২৩ সালে আবারও হতে পারে এশিয়া-আফ্রো কাপ ওয়ানডে সিরিজ। এশিয়ার সেরা একাদশের সাথে খেলা হবে আফ্রিকার সেরা একাদশের। এশিয়ার দলগুলো থেকে সেরা ক্রিকেটারদের নিয়ে তৈরি হয় এশিয়া একাদশ। আর আফ্রিকান দেশের সেরা খেলোয়াড়দের তৈরি হয় আফ্রিকান একাদশ।
এশিয়া -আফ্রো কাপ ওয়ানডে সিরিজ আয়োজনের ব্যাপারে আগ্রহী এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সিরিজটি হলে এশিয়া একাদশের একই দলে দেখা যাবে ভারতের বিরাট কোহলি-রোহিত শর্মা-পাকিস্তানের বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান-বাংলাদেশের সাকিব আল হাসান-আফগানিস্তানের রশিদ খানদের মত ক্রিকেটারদের।
২০০৫ সালে প্রথম হয়েছিল এশিয়া-আফ্রো কাপ ওয়ানডে ম্যাচ। ২০০৭ সালের পর এই লড়াই আর দেখা যায়নি। ২০২৩ সালে আবারও আফ্রো-এশিয়া কাপ আয়োজন করতে চায় এসিসি।
গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সিরিজটি টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। এখনও কিছু চূড়ান্ত না হলেও, কয়েক মাসের মধ্যে নিশ্চিত হবে সবকিছু।
এসিসির কমার্শিয়াল এন্ড ইভেন্টের প্রধান প্রভাকরণ থানরাজ বলেন, ‘ক্রিকেট বোর্ডগুলো এখনও আমাদের নিশ্চিত করেনি। বিষয়টা পরিকল্পনার পর্যায়ে আছে। সব ক্রিকেট বোর্ডের সাথে আমরা কথা বলছি। আমাদের প্রধান লক্ষ্য ভারত-পাকিস্তানের সেরা ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল তৈরি করা।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি চূড়ান্ত হলে আমরা স্পনসরশিপ এবং সম্প্রচারকের জন্য কাজ শুরু করবো। এটি অনেক বড় ঘটনা এবং সত্যিই অনেক বড় কিছু হবে।’
রাজনৈতিক কারনে ২০১৩ থেকে দ্বিপাক্ষীক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। আইসিসি বা এসিসির ইভেন্টে মুখোমুখি হয় বিশ^ ক্রিকেটে দুই চিরপ্রতিন্দ্বন্দি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com