মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ৫৯৬ জন

  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২, ৬.০৮ পিএম
  • ২১৩ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে কোনো মৃত্যু না হলেও নতুন করে শনাক্ত হয়েছেন ৫৯৬ জন। যা গত দিনের সংক্রমণের তুলনায় প্রায় দ্বিগুণ এবং ১৫ সপ্তাহের ভেতর সর্বোচ্চ। এর আগে শনিবার সারাদেশে ৩০৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৬ হাজার ৩২৭ জন। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে রোববার বিকেলে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ পাঁচ হাজার ৮০৭ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৯টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে আট হাজার ১৯১টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে আট হাজার ৭৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪২ লাখ ২৫ হাজার ৩০১টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের সাত দশমিক ৩৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২১ জন এবং আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন সাত জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৪৩ হাজার ৯৯৪ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ১৪ হাজার ৭০৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ২৮৯ জন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com