মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় শনাক্ত হয়েছেন ৩০৪ জন

  • আপডেট সময় শনিবার, ১৮ জুন, ২০২২, ৮.০৭ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় শনাক্ত হয়েছেন ৩০৪ জন। । এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৫৫ হাজার ৭৩১ জনে। আর মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৩১ জনেই থাকল । গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

শনিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৯৪ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ৪৭ জন। যা নিয়ে মোট সুস্থের সংখ্যা ১৯ লাখ ৫ হাজার ৭৫৮।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৩৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ১২২টি। এ নিয়ে এখন পর্যন্ত এক কোটি ৪২ লাখ ১৭ হাজার ২২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৫ দশমিক ৯৪ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৬ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৮৪ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com