সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

চীনে করোনা ভাইরাস মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে ৯০২-এ পৌঁছেছে

  • আপডেট সময় সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০, ৬.৫৪ পিএম
  • ২৯৭ বার পড়া হয়েছে

মারাত্মক ক্ষতিগ্রস্ত হুবেই প্রদেশে সোমবার আরো ৯১ জনের মৃত্যুর পর করোনা ভাইরাস মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে ৯০২-এ পৌঁছেছে।
হুবেই-এর স্বাস্থ্য কমিশনের প্রতিদিনের আপডেটে নতুন ২ হাজার ৬১৮ জন রোগী সনাক্ত করা গেছে। মধ্যাঞ্চলীয় প্রদেশটিতে গত ডিসেম্বর মাসে এ ভাইরাস ছড়ায়। খবর এএফপি’র।
পূর্ব প্রকাশিত পরিসংখ্যানের ভিত্তিতে চীনের চতুর্দিকে এখন আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯ হাজার ৮০০ জনের খবর নিশ্চিত হওয়া গেছে।
নতুন এই ভাইরাস গত ডিসেম্বরে হুবেই প্রদেশের রাজধানী উহানের একটি বন্য প্রাণী বিক্রির বাজার থেকে সাড়া দেশে ছড়িয়ে পরে বলে মনে করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা শনিবার, চীনে প্রতিদিনের আপডেটে মৃতের সংখ্যা জানানো হচ্ছে, তবে সর্বোচ্চ সংখ্যা নির্ধারণে অতি দ্রুত জানানোর ব্যাপারে সতর্কতা জানিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব টেড্রোস আধাহনম গেব্রিসাস টুইটারে জানান, সংস্থার একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ চীনের উদ্দেশে রওয়ানা দিয়েছেন।
চীনের মূল ভূখন্ডের বাইরে, শুধুমাত্র ফিলিপাইনে এক চীনের নাগরিক এবং হংকং-এ ৩৯ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
করোনায় মৃতের সংখ্যা ২০০২-২০০৩ সালে অ্যাকুইট রেসপিরেটরি সিন্ড্রোম (সার্স) ভাইরাসে মৃতের সংখ্যাকে অতিক্রম করেছে। সার্স ভাইরাসে সে সময় ৭৭৪ জনের মৃত্যু হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com